এম. এ. রহিম,
বেনাপোল প্রতিনিধি, উন্মোচনডটকম,
বেনাপোল : রোববার ভারতীয় হাইকমিশনার পঙ্কোজ সারন সহ ১০ সদস্যের প্র্রতিনিধিদল বেনাপোল-পেট্টাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে আসছেন। দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যাবস্থা উন্নয়ন ও আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণ, যাত্রীদের যাতায়াত সহজিকরণসহ সম্পর্ক উন্নয়নের অংশ হিসাবে পরিদর্শনে আসছেন তারা ।
বাংলাদেশ-ভারত এক্সপোর্ট ইমপোর্ট এন্ড ল্যান্ড পোর্ট কমিটির সভাপতি মতিয়ার রহমান বেনাপোল-পেট্টপোল বন্দর পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।
পেট্টাপোল ইমিগ্রেশন অডিটরিয়ামে এবং বেনাপোল কাস্টম কনফারেন্স রুমে কাস্টম, বন্দর সিএন্ডএফ নেতৃবৃন্দসহ বন্দর ব্যাবহারকারী সংগঠনের সাথে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।
হাই কমিশনার পেট্টাপোল বন্দর এলাকায় নিউ আইসিপি এন্ড ফিউচার প্লান্ট এবং পেট্টাপোল সেন্টাল ওয়ার হাউজ এলাকা পরিদর্শন করবেন।
বিকালে আমদানি রফতানি অভিন্ন বিষয়ে যশোর চেম্বার অবস কমার্স নেতাদের সাথে তিনি বৈঠক করবেন। বিকাল ৫ টায় যশোর রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাদির হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল ও ইন্ডিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক ইন্দিরা মূর্তি সহ ৫ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিবেন।
উন্মোচনডটকম/হিমাংশু/১০৫৫ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১২


