ফারদিন ফেরদৌস,
স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম,
গাজীপুর : গাজীপুরে উৎকোচের বিনিময়ে মাদকের আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের এক সহকারী উপ পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
সুত্র মতে, জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. লিটন শুক্রবার রাতে দক্ষিণ পানিশাইল এলাকা থেকে স্থানীয় জয়নাল আবেদীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
এসময় তার কাছ থেকে ৫০টির বেশী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জয়নালকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হলেও শনিবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠে ওই মাদক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ওই ঘটনার জের ধরে রোববার সকালে সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. লিটনকে প্রত্যাহার করা হয়েছে। তবে উপ পরিদর্শক (এসআই) ইকবালের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
গাজীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে।
উন্মোচনডটকম/হিমাংশু/১২২৮ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১২


