বাংলাদেশ সময় Friday, Dec 7th, 2012 at 4:56pm
প্রচ্ছদ » লাইফ স্টাইল

এই শীতে পায়ের যত্ন

এই শীতে পায়ের যত্ন

লাইফস্টাইল ডেস্ক, উন্মোচনডটকম

ঢাকা: সৌন্দর্য চেতনার সঙ্গে মানুষের পা যুক্ত অনেক আগে থেকেই। সেই ছোটবেলার পাঠ্যপুস্তকে চীন-জাপানের মেয়ে শিশুদের সুন্দর ছোট্ট পা তৈরীর জন্য লোহার জুতা পরিধানের কথা পড়েছি আমরা। আধুনিক সৌন্দর্যচর্চায়ও পায়ের গুরুত্ব অপরিসীম। কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য ভাল পোশাক পরলেন। তার সঙ্গে মিলিয়ে সাজগোজও হলো, সব শেষে দেখা গেল পা দুটি খসখসে ফেটে আছে। দেখতে কেমন লাগবে বলুন?

এখন শীতকাল আর এই সময়ের একটি প্রধান বৈশিষ্ট্য হলো পা ফেটে যাওয়া। তো শীতকালে এই পা ফেটে যাওয়া প্রতিরোধে নেয়া যেতে পারে বাড়তি যত্ন। নিচে শীতকালে পায়ের যত্ন নেয়ার কয়েকটি টিপস দেয়া হলো:

  • খালি পায়ে হাঁটা যাবে না
  • পায়ে ধুলো-ময়লা লাগলে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করতে হবে
  • গোসলের সময় অমসৃণ মেঝে কিংবা ঝামা ইট বা গোড়ালি ঘষার উপকরণ দিয়ে ঘষে ঘষে গোড়ালির মরা চামড়া দূর করতে হবে
  • গোসল বা প্রতিবার পা ধোয়ার পর ভাল করে মুছে এরপর ভেসলিন বা গ্লিসারিন লাগিয়ে নিন
  • রাতে ঘুমোতে যাওয়ার সময় কখনোই মোজা পরে শোবেন না
  • আর নাইলনের মোজা ব্যবহার না করে সুতির মোজা পরুন
  • প্রতিদিন গোসলের আগে পায়ে তেল মেখে নিন
  • তারপর সাবান দিয়ে পায়ের চামড়া, গোড়ালি, আঙ্গুলের কোণ ও ধারগুলো পরিষ্কার করুন
  • পরিষ্কার করুন নেল ব্রাশ দিয়ে নখের চারপাশ, মাঝখানের অংশও
  • প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কোনো ভাল ক্রিম দিয়ে পা মাসাজ করবেন। এতে পায়ের সৌন্দর্য বাড়বে এবং পা ফাটবে না
  • সপ্তাহে অন্তত দু’দিন উষ্ণ পানিতে পা ভেজাবেন। এতে শরীরের রক্ত প্রবাহ ভালো হয়।

পরিষ্কার, সুন্দর, কোমল দুটি পা অন্যের সামনে আমাদের সৌন্দর্যের সঙ্গে রুচিও তুলে ধরে।

 

উন্মোচনডটকম/টিআই/১৬৪৭ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১২

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Hi! Do you like this story?
Place Your Advertisement Here!

Warning: include(comments.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/unmadmin/public_html/wp-content/themes/news/single_videos.php on line 101

Warning: include() [function.include]: Failed opening 'comments.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/unmadmin/public_html/wp-content/themes/news/single_videos.php on line 101
Close