Wednesday, Jan 2nd, 2013 at 1:12am BdST
প্রচ্ছদ » ব্লগাড্ডা

মেয়েটির জন্য নেই কোনও ব্লগার

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: টানা ৩ দিন গণধর্ষণের শিকার এক কিশোরীকে  গত ১০ ডিসেম্বর টাঙ্গাইলে রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে তার ভাই।মেয়েটির অবস্থা এখনও সঙ্কটময়। তারপরও বাংলাদেশের নারীবাদী, সুশীল সমাজ কিংবা অনলাইন একটিভস্টদের কাউকেই তার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না।

অথচ বাংলাদেশের আনাচে কানাচে খারাপ কিছু ঘটলেই তার প্রতিবাদে সরব হন সুশীল সমাজ। ইদানিং এ কাজে অনলাইন অ্যাক্টিভিস্টরাও বেশ সোচ্চার। কিন্তু এই মর্মান্তিক ঘটনায় তাদের কণ্ঠস্বর নেই বললেই চলে।

প্রতিবেশী দেশ ভারতে গণধর্ষণের শিকার মেয়ের জন্য অনেক ব্লগার অনেক বড় বড় লেখা দিলেও মিলছে না টাঙ্গাইলের ধর্ষিত মেয়েটাকে নিয়ে কোনও উচ্চবাচ্য , কোনও প্রতিবাদ।
ঘটোনার ৩ দিন পর ১০ ই ডিসম্বের শুধু মাত্র সাম হোয়্যার ইন ব্লগের ব্লগার অপূর্ণ “টেকনাফ থেকে তেঁতুলিয়া,নরপশুদের নিঃশ্বাসে বিষাক্ত সমগ্র বাংলাদেশ,বাঙালী প্রতিবাদী হও “ শিরোনামে একটি লেখা দিয়েছেন, যা স্টিকি করা হয়েছে।

উন্মোচনডটকম/জাহিদ/এএম/০১১১ ঘণ্টা, ০২, ০১, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close