Tuesday, Jan 8th, 2013 at 12:40am BdST
প্রচ্ছদ » ব্লগাড্ডা

ভুলে গেছি ফেলানীকে

ভুলে গেছি ফেলানীকে

 

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: গত বছরের ঠিক এই দিনে (৭ জানুয়ারি) বি এস এফ এর হাতে নৃশংসভাবে খুন হয় ফেলানী। ফেলানীকে গুলি করে ঝুলিয়ে রাখা হয় কাঁটাতারের বেড়ার সাথে। সে সময় ব্লগে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও সময়ের সাথে সাথে ব্লগাররা ভুলতে বসেছে ফেলানীকে। কয়েকটি মানববন্ধন আর কিছু লেখার মধ্যেই ফেলানী হত্যাকাণ্ড আটকে আছে। নেওয়া হয় নি কোনও প্রকার আইনি ব্যবস্থা।
তবে এ নিয়ে কোনও ধরনের কার্যক্রম নেই দেশের সাধারণ মানুষের কথা বলা ব্লগার সমাজ। শুধু মাত্র কয়েকটি সহমর্মিতামূলক ফেসবুক স্ট্যাটাস দিয়েই গা বাঁচিয়েছেন কেউ কেউ। আর সামহোয়্যার ইন ব্লগের ব্লগার অর্ক মুরা “আর কত ফেলানীর রক্তে রক্তাক্ত হবে কাঁটাতার ?” শিরোনামে একটি লেখা দিয়েছেন। [http://www.somewhereinblog.net/blog/murad2000/29744758]

উন্মোচনডটকম/জাহিদ/০০০২ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১২

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close