Monday, Jan 14th, 2013 at 10:57pm BdST
প্রচ্ছদ » নিউজ স্ক্রলার -----//

ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত

ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: সন্ত্রাসীদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট আসীফ মহিউদ্দিন। সোমবার রাত ১০ টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে তার উপর হামলার এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরা ১১ নম্বর সেক্টরের মুনসুর আলী হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়। ছুরির আঘাত নিয়ে তিনি নিজেই ঐ হাসপাতালে পৌছান বলে ব্লগার অন্যমনস্ক শরৎ উন্মোচনডটকমকে জানান।

তবে কে বা কারা এ হামলা চালিযেছে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

টেলিফোনে জানতে চাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্মোচনডটকমকে জানান, তার বুকে,পিঠে ও ঘাড়ে ১০-১২ স্থানে ছুরির উপর্যুপরি আঘাতের চিহ্ন আছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘাড়ের আঘাত মারাত্মক হওয়ায় ও শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে তাকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে জরুরী বিভাগের অপারেশন থিয়েটারে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

উন্মোচনডটকম/মিফতা/কে এম/২২৫৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close