টেককথা ডেস্ক, উন্মোচনডটকম:
ঢাকা: স্মার্টফোন অথবা ট্যাবলেট পিসিটি ভাঁজ করা যাবে যা একসময় অসম্ভব মনে হতো কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে সম্প্রতি বিখ্যাত ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
স্যামসাং এর নাম দিয়েছে উয়ুম ফ্ল্যাক্সিবল ডিসপ্লে । এই ডিসপ্লে বা পর্দার প্রধান বৈশিষ্ট্য হল স্মার্টফোন অথবা ট্যাবলেট পিসিটি বাঁকিয়ে প্রয়োজনে ভাঁজ দিয়ে পকেটে বহন করা যাবে ফলে পিসিটি ভেঙ্গে যাবার কোন ভয় থাকবে না ।
পেপারট্যাব নামের এ পণ্যের আকার ১০.৭ ইঞ্চি যাতে উচ্চক্ষমতার প্লাস্টিক পর্দা ব্যবহার হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির পরিকল্পনাকারী প্রতিষ্ঠান ইন্টেল এবং কানাডার কুয়িন ইউনিভার্সিটি । তাদের দাবি নমনীয় বলে মোচড়ানো, ভাঁজ দেওয়া, সুবহনীয় হবে এর ফলে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা খাববে না বলে নিশ্চিত তথ্য দিয়েছে তারা।
পেপারট্যাব ঠিক পেপার শিটের মত ব্যবহার এবং ম্যাগাজিন পড়ার মত অভিজ্ঞতা নেওয়া যাবে। প্রচলিত ট্যাবের ডিসপ্লের তুলনায় এটা অত্যাধিক চিকন এবং হালকা।
উল্লেখ্য, ২০১১ সালে একটি ইভেন্টে ফিউচারিস্টিক ডিসপ্লে নামে প্রথম বিষয়টি প্রকাশ করে স্যামসাং। তবে এই বিস্ময়কর পণ্যটি কবে আসবে, দাম কত হবে এসব বিষয়ে কিছুই জানায়নি স্যামসাং কর্তৃপক্ষ।
উন্মোচনডটকম/সোহান/১৮৩৮ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৩



