Saturday, Jan 19th, 2013 at 12:41pm BdST
প্রচ্ছদ » মিডিয়া

সাংবাদিক মারধরের প্রতিবাদে গঙ্গাচড়ায় আধাবেলা হরতাল পালিত

সাংবাদিক মারধরের প্রতিবাদে গঙ্গাচড়ায় আধাবেলা হরতাল পালিত

জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম

ঢাকা: সাংবাদিককে মারধোর করার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়া বাজারে উপজেলা নাগরিক কমিটির ডাকা অর্ধদিবস হরতাল গঙ্গাচড়ায় নিরুত্তাপভাবে পালিত হয়েছে।

শনিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই অর্ধদিবস হরতাল পালিত হয়।

হরতালের সময় উপজেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে, শহরে রিকশা, অটোরিকশা চলাচল করলেও ভারি কোনো যানবাহন চলাচল করেনি। দূরপাল্লার কোনো বাসও শহর ছেড়ে যায়নি।

সকালের দিকে দোকানপাট বন্ধ থাকলেও ১১টার পর খুলতে শুরু করে। অফিস আদালতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গঙ্গাচড়া সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়।

এতে ওই আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হন। বৃহস্পতিবার রাতে গঙ্গাচড়া বাজারে যুগের আলো পত্রিকার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান লুলুকে এজন্য মারপিট করেন আসাদুজ্জামান বাবলু ও তার সমর্থকরা।

এ সময় ওই সাংবাদিকের মোটরসাইকেলটি ভেঙে দেওয়া হয়।

মামলা দায়েরের পর ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হওয়ায় হরতালের ডাক দেওয়া হয়।

 

উন্মোচনডটকম/টিআই/১২৩৪ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close