Monday, Jan 28th, 2013 at 12:29pm BdST
প্রচ্ছদ » স্বাস্থ্য

সাঘাটায় ৪৯ নতুন কুষ্ঠ রোগী সনাক্ত

সাঘাটায় ৪৯ নতুন কুষ্ঠ রোগী সনাক্ত

জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম

গাইবান্ধা: গাইবান্ধা-জয়পুরহাট লেপ্রসী কেয়ার প্রজেক্ট ও দি লেপ্রসী মিশন বাংলাদেশ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক বছরে উপজেলার কুষ্ঠ রোগে আক্রান্ত সন্দেহে ২শ ৮৮জনকে পরীক্ষা। এর মধ্যে ৪৯ জন নতুন কুষ্ঠ রোগী সনাক্ত হয়েছে। এ ৪৯ জন রোগীসহ এনিয়ে ৮৪জন কুষ্ঠ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

এসব রোগীদের মধ্যে ৩৫ জনকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরেয়ে দেয়া হয়েছে।

সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএর রুমে বোর্ডে টাঙ্গানো গত ২০১২ ইং সালের তথ্য দেখা যায়, জানুয়ারী-ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে ২শ ৮৮জন সন্দেহজনক কুষ্ঠ রোগে আক্রান্ত রোগীকে পরীক্ষা করা হয়েছে। তাদের মাঝে মাল্টি ব্যাসেলাই (এমবি)যাদের চিকিৎসার মেয়াদ বেশী প্রয়োজন এমন ১৮জন ও পসি ব্যাসেলাই (পিবি) ৬মাস চিকিৎসায় কুষ্ঠ রোগ নিরাময় সম্ভব সে ধরনের ৩১জন রোগী পাওয়া গেছে।

গত বছর ৩৫জন রোগীকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলা হয় ও বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৮জন।

এছাড়া রি এ্যাকশন রোগী সংখ্যা ৩জন, আলসার রোগী ৬জন, হাসপাতালে ভর্তি হওয়া রোগী ৩ জন ও উচ্চক্ষমতাসম্পন্ন পজেটিভ রোগী পাওয়া যায় ২জন। তাদের মধ্যে রি-ল্যাপস রোগী ১জন।

আক্রান্তের হার গত অক্টোবর পর্যন্ত ১ দশমিকের নীচে ছিল। যার হার বেড়ে গত নভেম্বরে দাঁড়ায় এক দশমিক তিন আট। ডিসেম্বর মাসে দাড়ায় ১দশমিক তিন শুন্যতে।

সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ আমিনুল ইসলাম জানান, কুষ্ঠ রোগজীবাণু দ্বারা হয় এবং চিকিৎসায় ভালো হয়।

তিনি বলেন, কুষ্ঠ রোগ নিয়ে জণগনের মাঝে রোগটি সম্পর্কে নানা কুসংস্কার থাকলেও চিকিৎসাবিজ্ঞানে এর কোন ভিত্তি নেই।

উন্মোচনডটকম/রাছেল/মিফতা/১২২৭ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close