Monday, Jan 28th, 2013 at 5:32pm BdST
প্রচ্ছদ » শেয়ার বাজার

ডিএসইতে সূচক ও লেনদেন বৃদ্ধি

ডিএসইতে সূচক ও লেনদেন বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের শেষে সূচক বেড়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

আজই ডিএসইতে চালু করা হয়েছে নতুন সূচক ব্যবস্থা।

সোমবার সকাল সাড়ে ১০টায় নতুন সূচকে লেনদেন শুরুর পর ৪০ মিনিটে ডিএসইএক্স কমে ৪ হাজার ৫৫ পয়েন্টে নেমে আসে। তবে ডিএস৩০ বেড়ে হয় ১ হাজার ৪৬১ পয়েন্ট।

এরপর ওঠানামার মধ্য দিয়ে এগিয়ে দিনশেষে ডিএসইএক্স সূচক তার ভিত্তি থেকে ৩৪ পয়েন্ট  বেড়ে ৪ হাজার ৯০ পয়েন্টে দাঁড়ায়। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪৭৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ২৩১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যার মধ্যে দাম বাড়ে ১৮৫টির, কমে ৫৮টির। আর ২৫টির দাম অপরিবর্তিত ছিল।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা নতুন ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট। সোমবার সকালে এ সূচকে গণনা শুরু হয় ৪ হাজার ৫৫ পয়েন্ট থেকে।

আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০- এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।

বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েব সাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।

 

উন্মোচনডটকম/টিআই/১৭৩০ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close