Tuesday, Jan 29th, 2013 at 12:07pm BdST
প্রচ্ছদ » টেক কথা

বিকাশ এখন এয়ারটেল নেটওয়ার্কে

বিকাশ এখন এয়ারটেল নেটওয়ার্কে

টেক ডেস্ক, উন্মোচনডটকম

ঢাকা: বিকাশ লিমিটেডের মানি ট্রান্সফার সেবা এখন থেকে এয়ারটেল বাংলাদেশের নেটওয়ার্ক থেকেও পাওয়া যাবে। এ কোম্পানি দুটো যৌথভাবে মঙ্গলবার থেকে এ সেবা দিবে। ফলে এয়ারটেল গ্রাহকরাও বিকাশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই সার্ভিস উদ্বোধনের ফলে এয়ারটেল গ্রাহকরাও বিকাশে একাউন্ট খুলতে পারবেন এবং  সহজে টাকা পাঠানো বা অর্থ গ্রহণ করা, জমা রাখা, পেমেন্ট ও অন্যান্য বিকাশ সুবিধাসমূহ গ্রহণ করতে পারবেন। এসব সেবা পাবার জন্য প্রচলিত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

http://www.bkash.com/Tariff.php ওয়েব এড্রেসে মানি ট্রান্সফারের ট্যারিফ সংক্রান্ত তথ্য জানা যাবে।

উল্লেখ্য, এয়ারটেল বাংলাদেশ দেশের একটি দ্রুততম ক্রমবর্ধমান মোবাইল অপারেটর। এটি বর্তমানে ৭২% জনগোষ্ঠীকে তাদের নেটওয়ার্ক এর আওতায় এনেছে। এই মোবাইল অপারেটর তার গ্রাহকদের জন্য মোবাইল ব্যাংকিংসহ নতুন নতুন সার্ভিস নিয়ে আসছে।

বিকাশ লিমিটেড বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠান, যার মূল উদ্দেশ্য হচ্ছে  দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে অতি সহজে এবং স্বল্প খরচে অর্থনৈতিক সেবা পৌঁছে দেয়া। বর্তমানে ৩০,০০০ এরও বেশি এজেন্ট এর মাধ্যমে বিকাশ দেশের প্রধান মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

উন্মোচনডটকম/সবি/মিফতা/১২০২ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close