Thursday, Jan 31st, 2013 at 5:10pm BdST
প্রচ্ছদ » শেয়ার বাজার

হরতালের মধ্যে লেনদেন ও সূচক বৃদ্ধি

হরতালের মধ্যে লেনদেন ও সূচক বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে সপ্তাহের শেষ দিন লেনদেন ও সূচক বৃদ্ধি পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই সূচকে ওঠানামা শুরু হয়। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ বেড়ে ৪ হাজার ১৩৬ পয়েন্ট হয়।

ডিএসইর প্রধান সূচক এদিন বেড়েছে ৯ পয়েন্ট, লেনদেন হয়েছে আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা বেশি।

তবে এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ এদিন ২ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪৮৮ পয়েন্ট।

শেষ পর্যন্ত ডিএসইতে ২৯৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যার মধ্যে দাম বাড়ে ১৬৫টির, কমে ৭২ টির। আর ৩০ টির দাম অপরিবর্তিত ছিল।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় প্রায় ৩৩ কোটি টাকার শেয়ার । ডিএসইএক্স সূচক কমে ২৭ পয়েন্ট। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বাড়ে ৭০টির, কমে ১৭৬টির। আর ২৬টির দাম অপরিবর্তিত ছিল।

 

উন্মোচনডটকম/টিআই/১৭০৮ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close