Thursday, Feb 14th, 2013 at 1:38pm BdST
প্রচ্ছদ » অর্থনীতি

জিডিপি বৃদ্ধির সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

জিডিপি বৃদ্ধির সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি ডেস্ক, উন্মোচনডটকম

ঢাকা: বাংলাদেশের  জিডিপি শতকরা ৭ ভাগ থেকে ৮ ভাগে উন্নীত হবার সুযোগ আছে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ২২তম ‘ইউএস ট্রেড শো ২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সহযোগীতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধি করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি, রেলওয়ে, সড়ক যোগাযোগ, টেলিকম, কৃষি, আইসিটি, রিয়েল এস্টেট সেক্টরে যুক্তরাষ্ট্র্রের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন। এখানে যে কোন বিদেশী বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে।

অর্থনৈতিক সেক্টরে আমরা এশিয়ার টাইগার হিসেবে নিজেদের অবস্থান করে নেয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা । এছাড়াও বক্তব্য রাখেন আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আফতাব উল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট জেফ স্ট্রং, নির্বাহী পরিচালক এ গফুর ।

 

উন্মোচনডটকম/টিআই/১৩৩৫ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close