অর্থনীতি ডেস্ক, উন্মোচনডটকম
ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ গত বছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, জুলাই-ডিসেম্বর সময়ে দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৩৬৭ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একইসময়ের চেয়ে প্রায় ২০০ কোটি ডলার কম।
তবে এই প্রবণতাকে ইতিবাচক বলে মনে করছেন না অর্থনীতিবিদরা। তাদের ভাষায়, মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালের আমদানি কমার অর্থ হলো দেশে বিনিয়োগ ও শিল্পাৎপাদন কমে যাওয়া।
তারা বলছেন, মূলত আমদানি কমে যাওয়ার কারণেই পণ্য বাণিজ্যে ঘাটতি কমেছে। বিশেষ করে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি কমে এসেছে, যা বিনিয়োগের নেতিবাচক দিক প্রকাশ করছে।
অর্থনীতিবিদদের মতে, বাণিজ্য ঘাটতি এভাবে কমে যাওয়ার অর্থ হলো- দেশে বিনিয়োগ কমে সঞ্চয় বাড়ছে।
উন্মোচনডটকম/টিআই/১৫৩৭ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৩



