Saturday, Feb 16th, 2013 at 4:21pm BdST
প্রচ্ছদ » শিক্ষা

সেশন জটের আশংকায় জাবি

সেশন জটের আশংকায় জাবি

জাবি প্রতিনিধি, উন্মোচনডটকম

জাবি: উপাচার্য অপসারনের দাবিতে শিক্ষকদের কর্মবিরতির ফলে তীব্র সেশনজটের আশংকা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিভিন্ন বিভাগে শিক্ষকদের পদচারণা থাকলেও বেশিরভাগ শিক্ষক ক্লাস নেয়নি ।

মঙ্গলবারে শিক্ষার্থী মৃত্যুর পর ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উপাচার্য, প্রক্টরের পদত্যাগের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মবিরতির ঘোষনা করলে ক্যাম্পাসের অধিকাংশ বিভাগে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ বিভাগেই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এদিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও উপাচার্য পদত্যাগ না করায় কর্মবিরতির কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দিয়েছে শিক্ষক সমিতি।

অন্যদিকে শিক্ষকদের এই কর্মবিরতির ফলে সেশন জটের আশংকায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বিশ্ববিদ্যালয়েরর কয়েক হাজার শিক্ষাথী । এ দিকে শিক্ষক রাজনীতির বলি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী।

তীব্র সেশন জটের আশংকা করে শিক্ষার্থীরা জানান, শিক্ষক রাজনীতির ফলে সেশন জটে পড়তে যাচ্ছি। শিক্ষকরা ক্লাস নিচ্ছেনা। ক্লাস বন্ধ রেখে শিক্ষকরা রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পূর্বের ভিসি পতন (অধ্যাপক শরীফ এনামুল কবীর ) আন্দোলনের ফলে অনেক বিভাগের শিক্ষার্থীরাই সেশন জটের কবলে পড়েছে। কোন কোন বিভাগের এক বছরের কোর্স শেষ হতে সময় লেগেছে আঠারো মাসেরও বেশি।

শিক্ষার্থীরা তীব্র ক্ষোভের সাথে জানায়, শিক্ষকরা কখনো শিক্ষার্থীদের নিয়ে ভাবেনা। তারা তাদের নোংরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন।

 

উন্মোচনডটকম/মাহি/টিআই/১৬২১ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close