Sunday, Feb 17th, 2013 at 5:15pm BdST
প্রচ্ছদ » সারা দেশ

মাধবপুরে দু-গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৪০

জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল রোববার সকালে ইটভাটার মাটি কাটা কে কেন্দ্র করে দু গ্রামবাসীর মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষে কামাল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রায় ১৪ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে বুল্লা ইউনিয়নের দক্ষিণ বড়গ গ্রামের তোরাব আলী জমি থেকে বুল্লা গ্রামের একদল শ্রমিক ইটভাটার মাটি কাটতে গেলে তার ভাই খোরশেদ আলী বাধা দেয়। শ্রমিকরা বাধা উপেক্ষা করে মাটি কাটতে থাকলে খোরশেদের লোকজনের হামালায় বুল্লা গ্রামের মাটি কাটা শ্রমিক চেনু মিয়া আহত হয়। এ সংবাদ বুল্লা ও বড়গ গ্রামে ছড়িয়ে পড়লে উভয় গ্রামের মসজিদের মাইকে ঘোষনা দিয়ে শত শত গ্রামবাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়। আহতদের মধ্যে বড়গ গ্রামে সাবেক মেম্বার মরতুজ আলীর ছেলে কামাল মিয়া (৪০) কে গুরুত্বর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

গুরুতর আহতরা হলেন বুল্লা গ্রামের মিজান (৩৭) সহিদ (৪০) জমশেদ (২৮) কামরুল (৩২) অলি মিয়া (২৮) নূর মিয়া (৬৫) বড়গ গ্রামের জানে আলম (৬৫) আলাই মিয়া (৪৫) আব্বাস (৩৫)।

তাদেরকে মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার উপপরিদর্শক ইয়াছিনুল হক জানান খবর পেয়ে মাধবপুর থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনা স্থলে গিয়ে ১৪ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। অপর দিকে শিশুর ঝগড়া কে কেন্দ্র করে মাধবপুর উপজেলার খাটুরা গ্রামে মেম্বার খলিলুর রহমান ছোট্রু মিয়া সহোদর মিরাজ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় বাড়ি ঘরে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। আহতরা হল আকলিমা (১০) জমশের আলী (৫৫) হাছন আলী (৪৫) সানজিদা আক্তার (৩৬) শাজনী বেগম (১৮) মিরাজ আলী (৪২) শামসুননাহা (৪৫) বানেচা (৪৫)।

এর মধ্যে গুরুত্বর আহত কিশোরী আকলিমাকে আশংকা জনক অবস্থায় ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উন্মোচনডটকম/ইসলাম/১৭১৪ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close