Monday, Feb 18th, 2013 at 12:00pm BdST
প্রচ্ছদ » শেয়ার বাজার

সূচক বেড়েছে প্রথম ঘণ্টায়

সূচক বেড়েছে প্রথম ঘণ্টায়

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেনের শুরুতে সূচক বেড়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে।

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে থাকে। বেলা ১১টায় ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৫ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৫৫১ পয়েন্ট।

আধা ঘণ্টায় লেনদেন হয় প্রায় ৮০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১২৮টির, কমে ২৪টির। অপরিবর্তিত ছিল ২৪টির দাম ।

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমে প্রায় ১৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক বাড়ে প্রায় ১০৫ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ। গড় লেনদেন হয় ৪৬৬ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ৩০৬ কোটি টাকা।

 

উন্মোচনডটকম/টিআই/১১৫৭ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close