Monday, Feb 18th, 2013 at 5:39pm BdST
প্রচ্ছদ » সারা দেশ

বেনাপোলে ২ কোটি টাকার হেরোইন আটক

জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
বেনাপোল: যশোর ২৬ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে সোমবার ভোর রাতে ২কোটি টাকা মূল্যের ২কেজি হিরোইন আটক করেছে।

বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার ফজলুর রহমান জানান,সোমবার ভোর রাতে ভারতের বনগাঁ পেট্টাপোল সীমান্ত টপকে বেনাপোলের সাদিপুর সীমান্তের মেহগনি তলা ঘাট দিয়ে একটি হিরোইনের চালান বাংলাদেশে প্রবেশ করছে।

এ ধরনের গোপন সংবাদ পেয়ে একদল বিজিবি সদস্যরা মেহগনি তলায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্তিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা ৪প্যাকেট হিরোইন ফেলে পালিয়ে যায়। পরিত্যাক্ত অবস্থায় ২কেজি হিরোইন উদ্ধার করা হয় যার মূল্য ২কোটি টাকা। উদ্ধারকৃত হিরোইনের চালান পরীক্ষার জন্য যশোর বিজিবি হেড কোয়াটারে প্রেরন করা হয়েছে।

 

উন্মোচনডটকম/টিআই/১৭৩৮ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close