Wednesday, Feb 20th, 2013 at 2:42pm BdST
প্রচ্ছদ » অর্থনীতি

নতুন করে লাইসেন্স পেলো আরো দুই ব্যাংক

নতুন করে লাইসেন্স পেলো আরো দুই ব্যাংক

অর্থনীতি ডেস্ক, উন্মোচনডটকম

ঢাকা: আরো দু’টি নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক লাইসেন্সের চুড়ান্ত অনুমোদন পেলো।

এ নিয়ে মোট সাতটি নতুন ব্যাংকের চুড়ান্ত অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক।

নতুন ব্যাংক দু’টি হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ফার্মার্স ব্যাংক ও প্রধানমন্ত্রীর আয়কর উপদেষ্টা এসএম মনিরুজ্জামানের মিডল্যান্ড ব্যাংক।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বাকি ৫টি ব্যাংকের চুড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক বোর্ড।

গত ৫ ফেব্রুয়ারি অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হচ্ছে, ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, মেঘনা ব্যাংক, এনআরবি কমার্সিয়াল ব্যাংক এবং এনআরবি ব্যাংক লিমিটেড। শেষোক্ত দু’টি ব্যাংক প্রবাসীদের মালিকানাধীন।

জানা গেছে, অনুমোদন পাওয়া ব্যাংক দু’টিকে এখন জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নিতে হবে। ওই নিবন্ধন জমা দেওয়ার পরই ব্যাংক দু’টি লাইসেন্স পাবে বলে জানা গেছে।

এদিকে এর আগে অনুমোদন পাওয়া ৫ ব্যাংক ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের ‘নো অবজেকসন’ সাটির্ফিকেট পেয়েছেন।

সরকারের ইচ্ছানুযায়ী বাংলাদেশ ব্যাংক মোট ৯টি ব্যাংকের অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের এপ্রিল মাসের ৩ তারিখে প্রবাসীদের মালিকানাধীন তিনটি বাণিজ্যিক ব্যাংক এবং ৮ এপ্রিল দেশীয় উদ্যোক্তাদের মালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়।

 

উন্মোচনডটকম/টিআই/১৪৪০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close