জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় একজন ট্রলির হেলপার নিহত হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের শিমুলতলী নামক স্থানে এদূর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ইশ্বরদী থেকে একটি মাল বোঝাই ট্রলি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে ট্রলি থেকে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
উন্মোচনডটকম/সবুজ/টিআই/১৫০১ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৩


