ইবি প্রতিনিধি, উন্মোচনডটকম
ইবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য বিদায়ী সভাপতি, নতুন সভাপতি ও বিভাগীয় ডিগ্রীধারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বুধবার সকাল ১০টার দিকে অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম নূরীর সভাপতিত্বে ও একই বিভাগের প্রফেসর ড. মো. গোলাম মাওলার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম সিদ্দিকী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায়ী সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান ও নতুন সভাপতি প্রফেসর ড. মো. আহসান উল্লাহ ফয়সাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. আফাজ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইকবাল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. আ.ছ.ম তরিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. মো. কামরুজ্জামান, ড. বাকী বিল্লাহ বিকুল প্রমূখ।
এতে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য বিদায় সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান ও নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মো. আহসান উল্লাহ ফয়সালকে সংবর্ধনা দেন। এছাড়া একই বিভাগের প্রফেসর ড. মো. ইকবাল হোসাইনকে পোস্ট ডক্টরেট, পাঁচজন শিক্ষককে পিএইচডি ও একজন শিক্ষককে এমফিল ডিগ্রি দেওয়া হয়। এ সময় নতুন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
উন্মোচনডটকম/সবুজ/টিআই/১৫২২ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৩



