জাবি প্রতিনিধি, উন্মোচনডটকম
জাবি: ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষক নেতারা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষক সমিতির নেতারা।
তারা জানান, শাহবাগের গণজাগরণ, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্লাস বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তবে প্রক্টরের পদত্যাগের বিষয়টিতে তারা অনড় রয়েছে। প্রক্টর পদত্যাগ না করলে পরবর্তীতে আবার ক্লাস বর্জনেরর কর্মসূচি আসতে পরে বলে জানানো হয়। এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, শাহবাগের গণজাগরণ শুরু হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রক্টরের পদত্যাগের দাবিতে আমরা অনড় রয়েছি। প্রক্টও পদত্যাগ না করলে আবারো ক্লাস বর্জন করা হবে।
উল্লেখ্য, ছাত্র মৃত্যুর পর ভাংচুরের ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে ক্লাস বর্জন করছে শিক্ষক সমিতি। ভিসি অপসারণ, প্রক্টরের পদত্যাগ, মেডিকেল সংস্কার ও নিহত ছাত্রের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষক সমিতির ডাকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও আওয়ামীলীগপন্থী শিক্ষকরা।
উন্মোচনডটকম/মাহি/টিআই/১২২৪ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৩



