জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
নাটোর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাছিকাটা স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে সুইডেনের একটি শিক্ষা প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকালে ২০ সদ্যস্যের দলটি শিক্ষক ইয়ান জনাস ওয়েস্টার হোমের নেতৃত্বে কাছিকাটা স্কুল এন্ড কলেজে উপস্থিত হন। এ সময় তারা স্থানীয় শিক্ষার্থী এবং লোকজনদের সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সুইডেন ইন্টারন্যাশনাল ইডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ওই প্রতিনিধি দল গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে।
উন্মোচনডটকম/প্রতিনিধি/কেএম/২০০০ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৩



