জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম
নাটোর: মাইক্রোবাসের ধাক্কায় বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মীর হাশেম আলী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নাটোর শহর থেকে দলীয় কাজ শেষে মোটরসাইকেল যোগে বড়াইগ্রাম ফিরছিলেন আমীর মীর হাশেম আলী ও সেক্রেটারী আব্দুস সালাম।
পথে নাটোর-ঢাকা মহাসড়কের কালিকাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেক্রেটারি আব্দুস সালাম নিহত হন।
এ সময় স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত আমীর মীর হাশেম আলীকে উদ্ধার করে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
উন্মোচনডটকম/প্রতিনিধি/কেএম/২১ ফেব্রুয়ারি, ২০১৩


