Thursday, Feb 21st, 2013 at 9:06pm BdST
প্রচ্ছদ » সারা দেশ

শিবগঞ্জে বইমেলা শুরু

জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম

চাঁপাইনবাবগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে বৃহস্পতিবার শুরু হয়েছে অমর একুশে বইমেলা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জেলার কৃতি সন্তান জিল্লার রহমান এ বইমেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ ও অসংখ্য বইপ্রেমী।

একুশে বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বই মেলায় এ পর্যন্ত ২০টি স্টল বসেছে।

উন্মোচনডটকম/প্রতিনিধি/কেএম/২১০৫ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close