রাজধানী ঢাকা সহ সারা দেশে বিচ্ছিন্নভাবে আজ শুক্রবার জুম্মার নামাজের পর সহিংসতার খবর পাওয়া গেছে। ইসলামী ১২ দলের কর্মসূচিকে ব্যবহার করে জামায়েতে ইসলামী এ সহিংসতা চালিয়ে থাকতে পারে বলে পুলিশ ধারনা করছে। হামলার শিকার হয়েছে সংবাদকর্মীরাও।
রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মিরপুরে সহিংসতার খবর পাওয়া গেছে। পরিন্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়েছে। সহিংসতায় পুলিশ ও সংবাদকর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে জামাত-শিবির হামলা চালিয়েছে।
এদিকে রাজশাহী ও চট্টগ্রামেরও সহিংসতার খবর পাওয়া গেছে। রাজশাহীতে গণজাগরণ মঞ্চ ভাংচুর করা হয়েছে। এখানে সহিংসতায় একজন নিহত হয়। চট্টগ্রামে প্রেসক্লাবে ঢুকে সংবাদকর্মীদের ওপর হামলা চালানো হয়। এছাড়া সিরাজগঞ্জ, বগুড়া, নারায়নগঞ্জ সহ বিভিন্নস্থান থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।
যুদ্ধাপরাধীরেদ ফঁাসি ও জামায়েতে ইসলামীকে নিষদ্ধি করার দাবিতে শাহবাগের আন্দোলনকারীরা ধর্মীয় উপাশনালয়ে প্রার্থনা ও দোয়ার কর্মসূচি দেওয়ার পর ইসলামী দলগুলো সারাদেশে বিক্ষোভের ডাক দেয়।


