Saturday, Feb 23rd, 2013 at 3:19pm BdST
প্রচ্ছদ » সারা দেশ

শিবগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

মাহবুবুল ইসলাম ইমন
জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম

চাঁপাইনবাবগঞ্জ: ছাগলে ফসল খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের নাম এনামুল হক এলাম (৩৮)। তিনি শিবগঞ্জ বালিয়াদিঘী গ্রামের আব্দিল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এনামুল হকের একটি ছাগল পার্শ্ববর্তী গ্রামের জুমরাত নামের এক ব্যক্তির ক্ষেতের ফসল খেয়ে ফেলে।

এ নিয়ে ওইদিন উভয়ের মধ্যে ঝগড়াঝাটিও হয়। এর জের ধরে পরের দিন শুক্রবার রাত ৯টার দিকে আবারও কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে জুমরাত ও তার ছেলে জসিম হারুনসহ প্রায় ৩০ জন মিলে এনামুল হক এলামকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে।

এ সময় এলামকে বাঁচাতে এসে পার্শ্ববর্তী শরিফুল, জালাল উদ্দিন ও রওফুল বেগমসহ ৬ জন আহত হয়।

এ ব্যাপারে নিহত এনামুল হক এলামের স্ত্রী ফেনিয়ারা বেগম বাদি হয়ে ৩৫ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উন্মোচনডটকম/প্রতিনিধি/কেএম/১৩৪০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close