স্পোর্টস ডেস্ক, উন্মোচনডটকম
ঢাকা: ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল জয় পেয়েছে ৩-১ গোলে।
খেলার ১৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। জেরার্ড পিকে বল নিয়ে দ্রুতগতিতে ডি বক্সে ঢুকে পড়া রোনালদোকে ফেলে দিলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় বার্সা গোলরক্ষক হোসে ম্যানুয়েল পিন্টোকে পরাস্ত করেন পর্তুগিজ এই তারকা।
৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের সবচেয়ে দামি এই খেলোয়াড়। অ্যাঙ্গেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে অসাধারণ নৈপুণ্যে তা জালে জড়ান তিনি।
এই নিয়ে রেকর্ড ৩৮তম বারের মতো কোপা দেল রের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। আগের ৩৭টি ফাইনালের মধ্যে তারা জিতেছে ১৮টিতে, হেরেছে ১৯টি।



