Sunday, Mar 3rd, 2013 at 1:12pm BdST
প্রচ্ছদ » সারা দেশ

বেনাপোলে পাটের ট্রাকে আগুন

বেনাপোল প্রতিনিধি, উন্মোচনডটকম

বেনাপোল: হরতালে বেনাপোল বন্দরের অভ্যন্তরে রফতানিবাহী একটি পাট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে হরতালকারীরা।  এতে আগুন লেগে কয়েক কোটি টাকার পাট ভস্মিভূত হয়েছে।

বেনাপোল ফায়ার অফিসার জাহাঙ্গীর আলম জানান, রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে অজ্ঞাত দুস্কৃতিকারী বেনাপোল কাস্টমসের সামনে ঢাকা মেট্র-১১-৫৫৭নং ধারী পাটবোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এর রফতানিকারক ঢাকা ট্রেডিং লি.।

বন্দর ও ফায়ার স্টেশনের কর্মীরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনে।

তবে স্থানীয়রা জানান, জামাত শিবির কর্মিরা হরতালে নাশকতা সৃষ্টিতে ওই পাটের গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

এতে অল্পের জন্যে রক্ষা পায় বন্দরে রক্ষিত কয়েক হাজার কোটি টাকার আমদানি রফতানি পণ্য।

উন্মোচনডটকম/প্রতিনিধি/এএম/১৩০১ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close