হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক এস আই ফারুক হোসেন জানান, রোববার জামায়াত-শিবিরের হামলায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় রাতে প্রায় ২০০ জনের নাম উল্লেখ করে ৬ হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আসামি করে মামলা হয়। এস আই আমিনুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত জামায়াত-শিবিরের ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় ডাকা হরতালের প্রথম দিন রোববার হরিণাকুণ্ডু উপজেলা কমপ্লেক্সে জামায়াত-শিবিরকর্মীরা লাঠিসোটা ও রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত এবং ১০ পুলিশ আহত হন।
উন্মোচনডটকম/প্রতিনিধি/কেএম/১১০০ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৩


