Tuesday, Mar 5th, 2013 at 12:25pm BdST
প্রচ্ছদ » রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: দেশব্যাপী বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।

মঙ্গলবার ভোর থেকেই পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে অবস্থান নেয়। কয়েক শ’ পুলিশ ও র‌্যাবের পাশাপাশি একটি জলকামান, সাঁজোয়া যান এবং প্রিজন ভ্যান দেখা যায় রাস্তায়।

সকাল সাড়ে ৬টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্বে নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে দিতে মিছিলের চেষ্টা করছে পুলিশ বাঁধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

রিজভীসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী সোমবার রাত থেকেই দলীয় কার্যালয়ে অবস্থান নেন। দলের মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, শাহজাহান মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল ও অধ্যাপক আমিনুল হকও তার সঙ্গে ছিলেন।

সকাল সাড়ে ৯টার দিকে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ হারুন অর রশীদ ও দলের নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হানিফও কার্যালয় আসেন। তারা প্রধান ফটকের সামনে চেয়ার নিয়ে বসে পড়েন।

বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারে গণহত্যা ’ আখ্যায়িত করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে জামায়াতের জোটসঙ্গী বিএনপি।

 

উন্মোচনডটকম/টিআই/১২২১ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close