স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম
ঢাকা: হরতালের মত দেশের অগ্রগতি পরিপন্থি কর্মসূচি পরিত্যাগ করে এর বিকল্প খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
একই আহ্বান জানিয়েছেন পোশাক শিল্প সংশ্লিষ্ট তিন ব্যবসায়ী সংগঠনের শির্ষ নেতারা।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে হরতাল চলতেই পারে না। এটা হচ্ছে আমার মত। বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের কথা বিবেচনায় এদেশে হরতাল চলতে পারবে না।”
সুতরাং আমাদের অন্য উপায় বের করতেই হবে। প্রতিবাদের অন্য উপায় দেখতে হবে,” বলেন মুহিত।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে নিজের দপ্তরে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা দেশের বাজেটের সিংগভাগের যোগান দিলেও বর্তমান পরিস্থিতিতে তারা যেন জিম্মি হয়ে পড়েছেন।
তারা আর ‘নিরবিচ্ছিন্নভাবে’ ব্যবসা করতে পারছেন না দাবি করে তিনি বলেন, “আমরা মনে করি, হরতালের ব্যাপারে অচিরেই সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেয়া দরকার।”
উন্মোচনডটকম/টিআই/১৫৩৫ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৩



