Wednesday, Mar 6th, 2013 at 10:31am BdST
প্রচ্ছদ » জাতীয়

কুমিল্লায় বিএনপির ডাকা হরতাল চলছে

কুমিল্লায় বিএনপির ডাকা হরতাল চলছে

জেলা প্রতিনিধি, উন্মোচনডটকম

কুমিল্লা: কুমিল্লায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালে সকাল থেকেই কোনো যানবাহন চলাচল করছে না নগরীতে। বন্ধ রয়েছে নগরীর সমস্ত দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান।

পুলিশ  হরতাল চলাকালে নগরীর এস এ পরিবহনের অফিসের পার্শ্ববর্তী গলি থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে।

বুধবার সকাল পৌনে ৯টায় ককটেলগুলো উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ উন্মোচনডটকমকে জানান, তারা ১৮টি ককটেল উদ্ধার করেছেন। যেকোনো সংঘর্ষ এড়াতে তারা প্রস্তুত বলেও জানান তিনি।

এদিকে, হরতালে বিএনপির সভাপতি ও মেয়র সমর্থিত গ্রুপ পৃথক অবস্থান নিয়ে রয়েছে।

জেলা বিএনপি সভাপতি রাবেয়া চৌধুরী-সাধারণ সম্পাদক ইয়াছিন সমর্থিত নেতাকর্মীরা টাউনহল থেকে সরে কুমিল্লা টাওয়ারের সামনে গিয়ে অবস্থান নিয়েছে। অপরদিকে মেয়র সাক্কু গ্রুপ জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান নিয়ে আছে। তবে মেয়র সাক্কু বিএনপি কার্যালয়ে এখনো আসেননি বলে জানা গেছে।

হরতাল প্রতিহত করতে নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরের সামনে জড়ো হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।

তবে যেকোনো পরিস্থিতি এড়াতে কান্দিরপাড় এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা।

 

উন্মোচনডটকম/টিআই/১০২৯ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close