Wednesday, Mar 6th, 2013 at 3:40pm BdST
প্রচ্ছদ » রাজনীতি

দেশে গৃহযুদ্ধ বাধানোর অপচেষ্টা সফল হবে না: আশরাফ

দেশে গৃহযুদ্ধ বাধানোর অপচেষ্টা সফল হবে না: আশরাফ

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: দেশে সেনাবাহিনী নামানোর মত পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সেনা মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি উল্লেখ করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, দেশে এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে সেনাবাহিনী নামাতে হবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি সরকার তার নিজস্ব সম্পদ ও কৌশল দিয়ে মোকাবেলা করবে। সরকার এখন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে সঠিক অবস্থানে রয়েছে। সরকার এমন কোনো উদ্যোগ নেয়নি যাতে হত্যাকাণ্ড আরও উৎসাহিত হয়।

দেশে গৃহযুদ্ধ বাধিয়ে গণতান্ত্রিক কাঠামো ভাঙ্গার কোন অপচেষ্টা সরকার সফল হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, সারা দেশে তাণ্ডবের পর সরকার এমন কোনো উদ্যোগ নেয়নি যাতে হত্যাকাণ্ড উৎসাহিত হয়। তবে কেউ একে সরকারের দূর্বলতা ভাবলে ভুল করবে।

তিনি বলেন, “আওয়ামী লীগকে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে অনেকে প্রস্তাব নিয়ে আসছে। তারা আওয়ামী লীগকে মাঠে নামাতে চায়। তাদের উদ্দেশ্য দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করা। কিন্তু আওয়ামী লীগ পুলিশ বাহিনী নয়, রাজনৈতিক দল। সরকার তার দায়িত্ব পালন করছে।”

“গৃহযুদ্ধের চেষ্টা যতোই হোক না কেন, ১/১১ সৃষ্টি করে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে আরেকটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা আওয়ামী লীগ কখনো করতে দেবে না।”

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক ও বনমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

 

উন্মোচনডটকম/টিআই/১৫৩৬ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close