Wednesday, Mar 6th, 2013 at 7:54pm BdST
প্রচ্ছদ » রাজনীতি

আব্দুল জলিল মারা গেছেন

আব্দুল জলিল মারা গেছেন

স্টাফ রিপোর্টার, উন্মোচনডটকম

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল এমপি মারা গেছেন।

বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু হয়।

হৃদরোগের চিকিৎসার জন্য গত ২৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগের প্রবীণ নেতা জলিলকে। কিন্তু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

চিকিৎসকরা আব্দুল জলিলকে ৩০ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন বলে সিঙ্গাপুর থেকে জানিয়েছেন সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।

এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার আব্দুল হামিদ। রীতি অনুযায়ী সংসদের কোনো সদস্য মারা গেলে সংসদ মুলতবি করার কথা। তবে অধিবেশনের শেষ কার্যদিবস হওয়ায় তা করা হয়নি।

স্পিকার বলেছেন, পরবর্তী অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব আনা হবে এবং আলোচনা হবে এর উপর। আলোচনার পরপরই অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন আবদুল জলিল। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

 

উন্মোচনডটকম/টিআই/১৯৫১ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৩

ফেসবুক মন্তব্য

টি মন্তব্য

Place Your Advertisement Here!
Close